Showing posts with label Devotional. Show all posts
Showing posts with label Devotional. Show all posts

Sunday, May 25, 2025

সমর্পণে পূর্ণতা

 কৃপা করো হে প্রভু 

সংশয় যদি আসে  কভু 

 চুড় করে দিও ভ্রান্তি যত 

মায়াময়ী জগতের চর্চা গত

সহিবো  না দূরত্ব এতই  আহত 

তোমার চরণে  রাখিও 

 স্পর্শে  হয়  জীবন সংযত 

অন্তরঙ্গে তুমি পারশমণির মতন 

আবির্ভূত হও রক্ষা কবচ সম  

জনম মরণের এ খেলার ছলে

সকল দোষ পাপ কর্মকান্ড কৃত 

ক্লান্ত শরীর, মন বিষন্ন  

তুমি কর্তা আমি সেবক

তোমার করুণা  অপরম্পার

 পূর্ণ সমর্পন ভাব নিয়ে

 তোমার কাছে নত

বিসর্জন দিলাম সর্বস্ব 

কেবল তোমায় ধরে রেখেছি 

 আমার  অগাধ বিশ্বাস 

তুমি সর্বদা  আমার মঙ্গল করছ 

এই দিব্য দৃষ্টি তোমার ই  দেওয়া

 আমার শুধু  ভক্তি ও শ্রদ্ধা 

আমায় পরম পূর্ণতার পথে নিয়ে যাচ্ছ !