Showing posts with label Love Inspirational. Show all posts
Showing posts with label Love Inspirational. Show all posts

Wednesday, December 6, 2023

ভালোবাসার প্রেমময় পরিচয়

আমার ভালোবাসা যাক ঘুঁচে 

মর্যাদা নাই বা দিলে 

একান্ত পরিবেশে লোক লজ্জা উধাও 

হয়ে যায় প্রেম এর নাম নিয়ে 

 

যদি প্রেমের মর্ম বোঝো 

তবে ভালোবাসার মানুষটাকে 

ফুলের মতন কোমল যেন  

নিজের সংকীর্ণতা র  কারণে 

তার অস্তিত্বের মর্যাদা ভেঙে দিও না যেন


আমার জানা আছে 

পুরুষ মানুষের প্রেম 

আর তার সীমা বদ্ধতা 


সে আবদ্ধ করে রাখতে চায়

 তার গোপন প্রেম 

যা বাস্তবে বাঁধনহীন 

তাকে জব্দ করতে গেলে 

নীরস হয়ে মুর্ছে  পড়বে 

তার মুগ্ধপ্রাণ ভরা ছোঁওয়া 


আমার উপলব্ধি প্রেম নিয়ে এতটুকু

বিশ্বাস যে প্রেম শুদ্ধ মুক্ত সত্য 

পূর্ণ প্রেম  চেতনার ই একটা স্বরূপ 

যা প্রাণ কে বিকশিত করে 

মন কে প্রসারিত করে 

চিত্ত কে আঘাত থেকে রক্ষা করে 

 

আমার মতন প্রেমের বেশি চাহিদা নেই 

এক ফোঁটা প্রাণ ভরা ভালোবাসা যথেষ্ট 

তার ক্ষণিকের প্রেমালাপ

 তাকে আকাশ ছোঁওয়া বাতাস 

এ ভাসিয়ে দিতে পারে 

যে আভাসে সে দিগ্ দিগন্তের পেরিয়ে 

তার কল্পনার রূপকথার সৃষ্টি করতে সক্ষম 

এটাই আমার ভালোবাসার প্রেমময় পরিচয়